Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Prothom Premer Golpo

৳350

মানবজীবনের প্রতিটি অধ্যায়ই একেকটা গল্প। চিত্রশিল্পী যেমন রংতুলিতে ক্যানভাসে ফুটিয়ে তোলে মানুষের অবয়ব, তেমনি কথাশিল্পীরা বইয়ের পাতায় পাতায় এঁকে দেন জীবনের গল্প। সেকারণেই কোনো কোনো পাঠক গল্পের মাঝে খুঁজে পান নিজের জীবনের প্রতিচ্ছবি। গল্পগুলো তখন আর শুধু লেখকের  থাকে না, হয়ে ওঠে পাঠকেরও। এই বইয়ের প্রতিটি গল্পও হয়তো কারো কারো জীবনের আখ্যান। যেহেতু বইয়ের শিরোনামই ‘প্রথম প্রেমের গল্প’ সেহেতু প্রতিটি গল্পেই লুকিয়ে আছে প্রেম, বিরহ-বেদনা ও ব্যক্তিগত জীবনের রূপক অধ্যায়। কেউ সেটাকে নিজের বলে স্বীকার করেন, আবার কেউ ¯্রফে গল্পের আড়ালে চিরন্তন সত্য লুকিয়ে রাখেন।  এই বইয়ের বেশিরভাগ গল্পকারই তরুণ এবং সম্ভাবনাময়। এদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে পাঠকের মনে নিজস্ব জায়গা করে নিয়েছেন, আবার কেউ কেউ পদযাত্রা শুরু করেছেন গল্পের শহরে। কিন্তু প্রতিটি গল্পই পাঠককে ভিন্ন ভিন্ন জগতে ভ্রমণ করিয়ে আনবে তা নিশ্চিত করেই বলা যায়।তরুণ গল্পকারদের জয় হোক। এরাই আগামীর প্রতিনিধিত্ব করবে সেটা অনস্বীকার্য।- প্রকাশক ..

  • Brand: PORIBAR PUBLICATIONS
  • Product Code: 9496205
  • Availability: In Stock
  • Author Name: Towfik Mithun ,
  • ISBN: 9789849496205
  • Total Pages: 144
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2020

Tags: Prothom Premer Golpo

মানবজীবনের প্রতিটি অধ্যায়ই একেকটা গল্প। চিত্রশিল্পী যেমন রংতুলিতে ক্যানভাসে ফুটিয়ে তোলে মানুষের অবয়ব, তেমনি কথাশিল্পীরা বইয়ের পাতায় পাতায় এঁকে দেন জীবনের গল্প। সেকারণেই কোনো কোনো পাঠক গল্পের মাঝে খুঁজে পান নিজের জীবনের প্রতিচ্ছবি। গল্পগুলো তখন আর শুধু লেখকের  থাকে না, হয়ে ওঠে পাঠকেরও। এই বইয়ের প্রতিটি গল্পও হয়তো কারো কারো জীবনের আখ্যান। যেহেতু বইয়ের শিরোনামই ‘প্রথম প্রেমের গল্প’ সেহেতু প্রতিটি গল্পেই লুকিয়ে আছে প্রেম, বিরহ-বেদনা ও ব্যক্তিগত জীবনের রূপক অধ্যায়। কেউ সেটাকে নিজের বলে স্বীকার করেন, আবার কেউ ¯্রফে গল্পের আড়ালে চিরন্তন সত্য লুকিয়ে রাখেন। 

এই বইয়ের বেশিরভাগ গল্পকারই তরুণ এবং সম্ভাবনাময়। এদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে পাঠকের মনে নিজস্ব জায়গা করে নিয়েছেন, আবার কেউ কেউ পদযাত্রা শুরু করেছেন গল্পের শহরে। কিন্তু প্রতিটি গল্পই পাঠককে ভিন্ন ভিন্ন জগতে ভ্রমণ করিয়ে আনবে তা নিশ্চিত করেই বলা যায়।

তরুণ গল্পকারদের জয় হোক। এরাই আগামীর প্রতিনিধিত্ব করবে সেটা অনস্বীকার্য।

- প্রকাশক


Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Towfik Mithun
Towfik Mithun
তৌফিক মিথুন বাংলা ভাষার জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক। পুরো নাম মোঃ তৌফিক ইবনে নওশাদ (মিথুন)। তবে তৌফিক মিথুন নামেই অধিক পরিচিত। ২৫ জুলাই জন্ম নেয়া এই কথা সাহিত্যিকের জন্মস্থান ফরিদপুর হলেও, শৈশব আর কৈশোর কেটেছে পাহাড়-সমুদ্রের মিলনস্থল চট্টগ্রামে।লেখালেখির শুরু ছোট বেলা থেকেই। তবে প্রথম গ্রন্থাকারে আবির্ভাব ২০১৯ বইমেলায় পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত ছোট গল্পের বই ‘প্রেত’ দিয়ে। 'প্রেত' এর অভাবনীয় পাঠকপ্রিয়তায় আর পেছনে তাকাতে হয়নি…একের পর এক লিখে যাচ্ছেন গল্প, কবিতা, উপন্যাস। প্রকাশিত গ্রন্থঃপ্রেত, ভয়, প্রেত-২ (ছোট গল্প)মহাপুরুষ, মায়া (উপন্যাস)